প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ । ৪:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় প্রধানমন্ত্রীর উপহার ঘর পাচ্ছেন ১৮ ভূমিহীন পরিবার

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিনিধি : কচুয়ায় চতুর্থ ধাপে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ঘর পাচ্ছেন ১৮টি ভূমিহীন পরিবার। আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় বুধবার এসব ঘর আনুষ্ঠানিক ভাবে ভিডিও কনফারেন্সর মাধ্যমে ঘর হস্তান্তর করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কচুয়া উপজেলার নাউলা ১২টি,দেবিপুর ২টি,বজুরিখোলা ২টি,উজানীর ২টি ঘর উদ্বোধনের অপেক্ষা রয়েছে।

২১ মার্চ মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান ঘর হস্তান্তের বিষয়ে কচুয়া প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকের প্রেসবিফিং করেছেন। প্রেসবিফিং শেষে নির্বাহী অফিসার নিখুতভাবে ঘরের নির্মান কাজ,ভবন নির্মানের সামগ্রী ইট,বালি,সিমেন্ট গুনগত মান সম্পন্ন ভাবে প্রদান করা হচ্ছে কিনা এসব বিষয় তদারকি করার জন্য নাউলা আশ্রয়ন কেন্দ্রে পরিদর্শন করেন।

এসময় সাংবাদিকদের তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের একটি, ভূমিহীন পরিবারকে ঘর প্রদান ও নির্বাচনী ইশতেহার অনুযায়ী কচুয়া শতভাগ ভূমিহীন পরিবারকে ঘর প্রদান করার লক্ষে উপজেলা প্রশাসন কাজ করছে। এই প্রকল্পের পরবর্তী কাজ শেষ হলে কচুয়া সকল ভূমিহীন পরিবার আশ্রয়ের জন্য ঘর পাবে।

পরিদর্শনকালে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ইবনে আল জায়েদ হোসেন,ইউপি চেয়ারম্যান কবির হোসেন,ইউনিয়ণ সহকারি ভূমি কর্মকর্তা আবুল বাশার,উপ-সহকারী প্রকৌশলী মো.জসিম উদ্দিন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আলমগীর তালুকদার,সহসভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক সুজন পোদ্দারসহ প্রেসক্লাবে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

সহকারি কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন বলেন, কচুয়ায় আশ্রয়ন প্রকল্পের আওতায় মোট ১শত ৭ টি ঘর প্রদান করা হবে। তার মধ্যে বুধবার ১৮টি পরিবারের ঘরের দলিল,চাবি ও সনদ হস্তান্তর করা হবে। ফলে কচুয়ায় উপকারভোগীর সংখ্যা দাঁড়াবে ৫৫।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন