সজীব খান : চাঁদপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও বিহীন পরিবারকে জমি সহ গৃহ প্রদান করা হয়েছে। ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহীনদের ঘর প্রদানের উদ্বোধন করেন।
মজিব বর্ষ অগ্রাধিকার প্রকল্পের আওতায় চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চারটি পরিবারের মাঝে জমির দলিল ঘরহস্তান্তর করা হয়।
ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, সহকারী কমিশনার ভূমি মোঃ হেদায়েত উল্ল্যাহ, উপজেলা প্রকৌশলী স্থেহাল রায়, পজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রফিকুল ইসলাম, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী, আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী, মৈশাদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, বালিয়া ইউপপি চেয়ারম্যান রফিকুল্ল্যাহ পাটওয়ারী, তরপুচন্ডী ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী।
উপকার ভোগীরা হচ্ছেন ১নং বিষ্ণুপুর ইউনিয়নের রাহিমা বেগম, রিনা বেগম, হাসান প্রধানীয়া, মোস্তফা কামাল বাবু, রাবেয়া খাতুন।
এ সময় বিষ্ণুপুর ইউনিয়ন ভারপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নূরুল আলম চৌধুরী, শাহমাহমুদ ইউনিয়ন ভারপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা মিশু দেব নাথ, উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক