প্রকাশের সময়: বুধবার, ২২ মার্চ, ২০২৩ । ২:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ভূমিহীন মুক্ত হলো ফরিদগঞ্জ

অনলাইন ডেস্ক

এস. এম ইকবাল : ফরিদগঞ্জ উপজেলাকে ‘ক’ ক্যাটাগরির ভুমিহীন মুক্ত ঘোষনা করা হয়েছে।

মুজিববর্ষ উপলক্ষে সরকার গৃহহীন ও ভূমিহীনদের তালিকা তৈরি করে জমি ও ঘর তৈরির উদ্যোগ নেয়। সেই অনুযায়ী ফরিদগঞ্জে ১ম পর্যায়ে ২০টি, তৃতীয় পর্যায়ে ৫টি এবং সর্বশেষ গতকাল বুধবার হস্তান্তরকৃত চতুর্থ পর্যায়ের ৩১টিসহ মোট ৫৬জন ভুমিহীন ও গৃহহীন পরিবারকে সেমিপাকা ঘর তৈরি করে দেয়া হয়েছে। এর মাধ্যমে ফরিদগঞ্জ উপজেলায় ‘ক’ ক্যাটাগরি অনুযায়ী ভূমিহীন মুক্ত হলো।

২২মার্চ বুধবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলাসহ তিনটি উপজেলাকে ভুমিহীন মুক্ত ঘোষনা করেন।

এই উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও তাসলিমুন নেছার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান।

সহকারি কমিশনার (ভুমি) আজিজুন্নাহার এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাশিদা আক্তার।

এছাড়া বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান জি এস তছলিম, সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার সহিদ উল্ল্যা তপদার, ওসি (তদন্ত) প্রদীপ মণ্ডল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, উপকারভোগী ইসমাইল হোসেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন