প্রকাশের সময়: রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১ । ৭:২৩ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ঢাকাস্থ চাঁদপুর আইনজীবী কল্যান সমিতির সভাপতি জেসমিন, সম্পাদক আহসান

অনলাইন ডেস্ক
মতলব উত্তর ব্যুরো : ঢাকাস্থ চাঁদপুর আইনজীবী কল্যান সমিতির বার্ষিক সাধারন সভা ৪ ডিসেম্বর শনিবার পুরানা পল্টন হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী  জেসমিন সুলতানা কে দ্বিতীয় বারের মতো সভাপতি এবং এড. মোঃ আহসান উল্লাহ কে সেক্রেটারী  হিসাবে  ঘোষনা করেন ৯ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এড আবু সাঈদ সাগর।
নির্বাচন  পরিচালনা কমিটিতে ছিলেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি এ,কে,এম জাহিদ সরোয়ার কাজল, সিনিয়র আইনজীবী এ,বি রায় চৌধুরী, সিনিয়র আইনজীবী  এ,কে,এম ফয়েজ,  এড. কাইয়ুম চৌধুরী, এড. আব্বাস উদ্দীন এড. শাহজাহান,এড. বোরহান উদ্দীন, এড.আব্দুল কাদের ।
ঢাকায় প্রাকটিসরত প্রায় ৩০০ শত আইনজীবীর উপস্থিতিতে কমিটি ঘোষনা করা হয়।
ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যান সমিতির নবনির্বাচিত সভাপতি এড. জেসমিন সুলতানা এবং সাধারণ সম্পাদক এড.আহসান উল্লাহ সকল সদস্য কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন