প্রকাশের সময়: রবিবার, ২৬ মার্চ, ২০২৩ । ৬:১৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধুর প্রতি বাগাদী ইউপির শ্রদ্ধাঞ্জলি

অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, বাঙালীর রাখার রাজা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তারা শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।

এ সময় বাগাদী ইউপ চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লালসহ ইউপি সচিব, সদস্য ও গ্রাম পুলিশগন উপস্থিত ছিলেন।

এ সময় ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লাল বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশ স্বাধীন হতনা, এ মহান নেতার আর্দশকে বুকে লালন করে আমাদের চলতে হব।

নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে চললেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ দ্রুত রুপান্তর হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন