প্রকাশের সময়: সোমবার, ২৭ মার্চ, ২০২৩ । ৪:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাইমচরে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক

হাইমচরে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে একজনের মৃত্যু হয়েছে। ২৭ মার্চ সোমবার সন্ধ্যায় হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের দক্ষিণ বগুলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনু মিয়া দালাল (৪০) স্থানীয় মেহের আলী দালালের ছেলে।

জানা যায়, সোমবার সন্ধ্যায় বিদ্যুৎ না থাকার সুযোগে মনু মিয়া দালাল নারকেল গাছের ডালা কাটতে যায়। হঠাৎ বিদ্যুৎ চালু হলে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন তিনি।

খরব পেয়ে হাইমচর থানা পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

হাইমচর থানার এসআই সঞ্জিত কুমার জানান, লাশ উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন