প্রকাশের সময়: রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১ । ৩:৪২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

উপজেলা প্রেসক্লাব হাইমচর এর তফসিল ঘোষণা, নির্বাচন ১৮ ডিসেম্বর

অনলাইন ডেস্ক
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচর বাসীর চাহিদার প্রেক্ষিতে প্রতিষ্ঠিত হওয়া উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর তফসিল ঘোষণা করা হয়েছে। উপজেলা প্রেসক্লাবের নির্বাচন কমিশনার এ তফসিল ঘোষণা করেন।
সন্ধ্যা ৭ টায় উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর সাংগঠনিক কার্যালয়ে সাধারণ সভা শেষে প্রেসক্লাব কমিশনার মোঃ মাজহারুল ইসলাম শফিক এ তফসিল ঘোষণা করেন। তফসিলে উল্লেখ করা হয় মনোনয়ন পত্র সংগ্রহ ও জমার শেষ সময় ১০ ডিসেম্বর বিকাল ৫টা। যাচাই-বাছাই- ১১ ডিসেম্বর, প্রত্যাহার ১২ ডিসেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর।
অবাদ, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন নির্বাচন কমিশনার মোঃ মাজহারুল ইসলাম শফিক।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন