প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩ । ৩:০৬ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

শাহমাহমুদপুর ইউনিয়নে ১২’শ ৪০জনের মাঝে ন্যায্যমূল্যে টিসিবি পণ্য বিক্রয়

অনলাইন ডেস্ক
বাজার নিয়ন্ত্রণ ও স্বল্প আয়ের মানুষকে সহযোগিতা করার লক্ষ্যে সারাদেশের ন্যায় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নেও স্বল্প মূল্যে টিসিবি পণ্য বিক্রয় করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) ইউনিয়নের ১২’শ ৪০জন সুবিধাভোগী ৪৭০ টাকার বিনিময়ে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশারি ডাল, ১ কেজি চিনি ও ১ কেজি চনাবুট ক্রয় করেন।
উক্ত ন্যায্যমূল্যের টিসিবি পণ্য বিক্রয় উদ্বোধন করেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু।
ক্রয় বিক্রয় কার্যক্রমে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আবুল হোসেন ও ইউপি সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে, ট্যাগ অফিসার ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোরসাল আহমেদ এর পর্যবেক্ষনে ইউনিয়নের কার্ডধারীরা এ পণ্য ক্রয় করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন