প্রকাশের সময়: শনিবার, ১ এপ্রিল, ২০২৩ । ১:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

চাঁদপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, জননেত্রী শেখ হাসিনা হলেন মানবতার মা। শেখ হাসিনা মানবতার নেতা হিসেবে বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুস্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণেই আজ দেশে খাদ্য নিয়ে হাহাকার নেই এবং দেশের মানুষ কষ্টেও নেই। পৃথিবীব‍্যাপী করোনা মহামারি ও আর্থিক সংকটের মধ্যেও বাংলাদেশের মানুষের জন্য সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে ছিলেন। শেখ হাসিনা সবসময়ই দেশের গরিব-দুঃখী, খেটে খাওয়া মানুষের কথা ভাবছেন ও তাদের মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছেন।

শুক্রবার( ৩১ মার্চ) বিকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে কেউ যেন খাবারের কষ্ট না পায়, সেজন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের মানুষের পাশে দাঁড়িয়ে সর্বাত্মক মানবিক কার্যক্রম চালিয়ে যেতে হবে। আওয়ামী লীগ সভাপতির এই নির্দেশ প্রতিপালনে প্রতিটি কর্মীকে অসহায়দের পাশে থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বীরমুক্তিযোদ্বা আবু নঈম পাটওয়ারী দুলাল।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জি. আব্দুর রব ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরন, চাঁদপুর বারের সাবেক সভাপতি অ্যাড. এডভোকেট আহসান হাবিব, অ্যাড. দেবাশীষ কর মধু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক এস.এম. জয়নাল আবেদীন, সাবেক ছাএলীগ নেতা জহিরুল ইসলাম খান নয়ন, আলমগীর মেম্বার প্রমুখ।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় শ্রমিক, ডিঙ্গি মাঝি, প্রতিবন্ধী, এতিমখানা ও সরকারি শিশু পরিবারসহ সর্বস্তরের সাধারণ অসহায় মানুষের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়, এ বিতরণ অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন