প্রকাশের সময়: শনিবার, ১ এপ্রিল, ২০২৩ । ৪:২৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

আগামী বছরের ইফতার দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে করা হবে : ইঞ্জি. মমিনুল হক

অনলাইন ডেস্ক
শাহরাস্তিতে কেন্দ্রীয় বিএনপি’র কর্মসূচির অংশ হিসেবে এক মতবিনিময় সভা এবং ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত ।
শনিবার বিকালে ০১- এপ্রিল পৌর শহরের কালিয়াপাড়া বাজারে দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্র জানায়, ওইদিন উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী সঞ্চালনায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়ার সভাপতিতে এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি হাজীগঞ্জ শাহরাস্তি বিএনপির সমন্বয়ক লায়ন ইঞ্জিঃ মমিনুল হক।
তিনি বক্তব্য বলেন, বাংলাদেশ  জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান সংগঠক ও প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি। তিনি দলীয় নেতৃবৃন্দকে মহান নেতার আদর্শ ব্রত হয়ে আগামী আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদের আদর্শের ভিত্তিতে উজ্জীবিত হয়ে মাঠে থাকার আহ্বান জানান।
এছাড়া তিনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে উন্নত চিকিৎসা ব্যবস্থার দাবি রেখে দেশনায়ক তারেক রহমানের রাজনৈতিক পথ সুগম এবং আগামী রমজানে দেশবাসীর সঙ্গে ইফতারের ব্যবস্থা করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এছাড়া তিনি সকল দলীয় কর্মী সমর্থকদেরকে উদ্দেশ্য করে আরো বলেন আপনারা সকল ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থেকে দলের ঐক্য ধরে রাখার ব্যাপারে এক বিন্দু ছাড় দিবেন না।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, কাজী গোলাম মোস্তফা সাবেক যুগ্ন আবহবায়ক জেলা বিএনপি, মোঃ মোশাররফ হোসেন সাবেক জিএস চাঁদপুর সরকারি কলেজ, মানিকুর রহমান মানিক ভারপ্রাপ্ত সভাপতি জেলা যুবদল,শোয়েব আহমেদ সরকার সভাপতি মতলব  পৌর বিএনপি, জাকির হোসেন সাধারণ সম্পাদক, নুরুল হক জিতু সাধারণ সম্পাদক মতলব উত্তর উপজেলা বিএনপি, শফিকুল ইসলাম সাগর মতলব দক্ষিণ উপজেলা বিএনপি, মোঃ ইব্রাহিম কাজী জুয়েল সাধারণ সম্পাদক চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দল,জেলা মৎসজীবি সংগঠনের সভাপতি কাজী  গোলাম মোস্তফা, শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী লিটন, পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের সিএ, উপজেলা বিএনপি সহ সভাপতি শাহ মোহাম্মদ আলী, আবুল কালাম আতাহার, নজরুল  ইসলাম বিএসসি, সাবেক পৌরসভার সভাপতি আবুল কালাম, সাবেক চেয়ারম্যান  আঃ রশীদ, উপজেলা যুবদলের সদস্য সচিব এহতেশামুল হক গনি, যুবদলের সিনিয়র সদস্য সচিব অ্যাডভোকেট শাহেদুল ইসলাম সোহেল, ইকবাল হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, পৌর যুবদলের সদস্য সচিব আঃ কাইয়ুম রিপন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ হোসেন, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, সদস্য সচিব আলী আজগর, সুচীপাড়া উত্তর ইউপির সভাপতি আলী আকবর, চিতোষী পশ্চিম ইউপির সভাপতি আনোয়ার হোসেন পাটঃ, রায়শ্রী দক্ষিণ ইউপি বিএনপি নেতা মোঃ মাহবুব আলম, মহিলা নেত্রী রৌশন আক্তার,বিএনপি নেতা আদনান নোমান ।
এছাড়া মূলধল যুবদল ছাত্রদল কৃষক দল স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সভাশেষে নেতৃবৃন্দ দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন