প্রকাশের সময়: শনিবার, ১ এপ্রিল, ২০২৩ । ৪:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

রমজানে দুঃস্থ মানুষের পাশে লোটাস-বাড

অনলাইন ডেস্ক

মহিমান্বিত রমজান মাসকে কেন্দ্র করে ২০০ জনের বেশি দরিদ্র নারী-পুরুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন লোটাস-বাড চ্যারিটি ফোরাম।

শুক্রবার (২৪ মার্চ) ও শনিবার (২৫ মার্চ) সংগঠনটির নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবীরা ইউনিয়নের কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসাসহ আরো দুইটি স্পটে কালিকাপুর, গোবিন্দপুর, লক্ষীপুর, নারায়ণপুর ও পার্শ্ববর্তী উপজেলার প্রসন্নকাপ গ্রামের রোজাদার মানুষদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন। ইফতার ও খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল ৫ কেজি, ছোলাবুট ২ কেজি, পেঁয়াজ ২ কেজি, তৈল ১ লিটার, চিড়া ১ কেজি, খেজুর ১ কেজি, ডাল ১ কেজি, ময়দা ১ কেজি ও চিনি ১ কেজি।

ইফতার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক বশির আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক জিসান আহমেদ, মনিটরিং কমিটির সদস্য তামজিদ মির্জা, সাবেক সভাপতি রিয়াদ হাসান, সহ-সভাপতি রিয়াদ প্রধান, শাকিল আহমদ শুভ ও ফারুক হোসেন ও উপদেষ্টা সদস্য হাফিজ শরিফুল ইসলামসহ আরো অনেকেই। এছাড়াও উক্ত কর্মসূচি সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে উপস্থিত ছিলেন সংগঠনটির শুভাকাঙ্ক্ষী জনাব কবির হোসেন মাস্টার, জনাব আসাদুজ্জামান, জনাব শরফুদ্দিন মৃধা ও মাওলানা ইমাম হোসেন, হাবিব সরকার, ঈমান মির্জা, দক্ষিণ আফ্রিকা প্রবাসী মো: ফয়সাল ব্যাপারী, নূরে আলম, মিজান তালুকদার, শাওন ও ফরহাদ প্রমূখ।

এ কর্মসূচী সফলভাবে বাস্তবায়নে কালিকাপুর গ্রামের আমেরিকা প্রবাসী আবদুস সালামসহ গ্রামের প্রবাসী ও সামর্থ্যবান সমাজহিতৈষী দাতাগণ অর্থ সহায়তা দিয়ে অসামান্য অবদান রেখেছেন। এছাড়া সংগঠনটির অন্যতম উপদেষ্টা মাসুদ আরমান ও জুয়েল সরকার সমগ্র কার্যক্রমটির সার্বিক সমন্বয়সাধন করেন।

ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ প্রসঙ্গে সংগঠনটির সভাপতি মো. নাজমুল হাসান বলেন, ‘‘আমাদের সংগঠনের স্লোগান হচ্ছে ‘আমরা আনিব রাঙা প্রভাত’। আমাদের এই জনপদে একটি সোনালি সকাল নিয়ে আসার লক্ষ্যেই আমরা দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে নিরলস কাজ করে আসছি। আজকের খাদ্য ও ইফতারসামগ্রী বিতরণ সেই কাজেরই একটি অংশ। যেসব দাতা, স্বেচ্ছাসেবী ও শুভাকাঙ্ক্ষীগণ অর্থ সহায়তা, শ্রম ও পরামর্শ দিয়ে আমাদের কাজকে ত্বরান্বিত করেছেন আমরা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’’

প্রসঙ্গত, গত প্রায় ১৫ বছর ধরে লোটাস-বাড চ্যারিটি ফোরাম দরিদ্র মানুষদের স্বাবলম্বী করতে ‘সামর্থ্য’ প্রজেক্ট, জনস্বাস্থ্যের কল্যাণে মেডিক্যাল ক্যাম্প, রক্তদান কর্মসূচি ও চিকিৎসা সহায়তা প্রদান, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বৃক্ষরোপণসহ বহুমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন