প্রকাশের সময়: রবিবার, ২ এপ্রিল, ২০২৩ । ৩:২২ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে পিবিআইয়ের তৎপরতায় অপহরণ মামলার ভিকটিম উদ্ধার

অনলাইন ডেস্ক
চাঁদপুরে পিবিআইয়ের তৎপরতায় অপহরণ মামলার ভিকটিমকে উদ্ধার হওয়ায় স্বজনদের মাঝে স্বস্তি ফিরেছে।
২ এপ্রিল রোববার ভিকটিমকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন পিবিআই চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ।
পিবিআই সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চাঁদপুর এর দরখাস্ত মামলা নং-৫৯/২৩ ভিকটিমকে রাত ৯টায় আসামীগন কর্তৃক অপহরন করা হয় মর্মে বাদী আদালতে অভিযোগ দায়ের করে। আর তার প্রেক্ষিতে পিবিআই এর পুলিশ পরিদর্শক মীর মাহবুবুর রহমান ও মামলাটির তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মোঃ ফজলুর রহমান চৌধুরীসহ একটি বিশেষ টিম তৎপরতা চালায়। অবশেষে গতকাল ২ এপ্ৰিল ভোরে ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
পিবিআই সূত্রে আরও জানা যায়, এই মামলায় বিবাদীগণ হচ্ছেন কচুয়ার চাঙ্গিনী গ্রামের আঃ মমিনের ছেলে মাসুদ রানা(৩২), মৃত ফজলুল হকের ছেলে আ: মমিন(৪৯) ও আ: রহিম(৪৭)।
এ বিষয়ে পিবিআই পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ বলেন, ভোর সাড়ে ৫ টায় তথ্য প্রযুক্তির সহায়তায় কচুয়ার আশরাফপুর ইউনিয়নের চাঙ্গিনী সাকিনের ৯নং ওয়ার্ড এলাকা হতে ভিকটিমকে আমরা উদ্ধার করি। পরে তাকে মেডিকেল পরীক্ষা শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন