প্রকাশের সময়: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩ । ৩:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

মহামায়া বাজারের ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

অনলাইন ডেস্ক
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনা মোতাবেক চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারে অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৩ এপ্রিল) দুপুরে ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ার অপরাধে ৩৭ ধারায় হোসেন ফার্মেসীকে ২ হাজার টাকা, মূল্য তালিকা না থাকার অপরাধে ৩৮ ধারায় বিসমিল্লাহ ট্রেডার্সকে ২ হাজার টাকা ও সুরুজ বেপারীর গোস্তের দোকানকে ২ হাজার টাকাসহ সর্বমোট ৩ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন।
চাঁদপুর জেলা পুলিশের সার্বিক নিরাপত্তায় অভিযানকালে মহামায়া বাজারের মুদি দোকান, কাপড়ের দোকান, জুতার দোকান, ফলের দোকান, মুরগীর দোকান ও গরুর গোস্তের দোকানের ব্যবসায়ীদেরকে সতর্ক করে দেওয়া হয়।
এ অভিযান পরিচালনাকালে নূর হোসেন বলেন, ভবিষ্যতে যেন এরূপ অনৈতিক ও অযৌক্তিক কার্য থেকে বিরত থাকে তার জন্য আইনগত হুশিয়ারি করা হয়। অনিয়ম রোধে এবং দ্রব্যমূল্যের অযৌক্তিক উর্ধ্বগতি ঠেকাতে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর এর অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন