প্রকাশের সময়: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩ । ৩:৩৮ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে ফের সেহরি নিয়ে সুবিধাবঞ্চিতদের পাশে রেদওয়ান খান বোরহান

অনলাইন ডেস্ক
চাঁদপুর শহরের বড় স্টেশন ও তার আশেপাশের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দুস্থ অসহায় মানুষের মাঝে মধ্যরাতে আবারো সেহরি বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী মৎসজীবি লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ রেদওয়ান খাঁন বোরহান।
মঙ্গলবার (৪ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে উক্ত এলাকায় ঘুরে ঘুরে ভবঘুরে মানুষসহ সুবিধাবঞ্চিত ঘুমন্ত মানুষদের জাগিয়ে তাদের হাতে সেহরি তুলে দেন সিটি নিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান। এর আগেও গত ২৬ মার্চ রবিবার দিবাগত রাতে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে দুস্থ মানুষের মাঝে সেহরি বিতরণ করেন তিনি। এসময় দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।
সেহরী বিতরণ শেষে আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান বলেন, আমরা ইতিমধ্যে লক্ষ্য করে দেখেছ ইফতারের সময় সবাই কম বেশি আয়োজন করে থাকেন। কিন্তু সেহরীতে অসহায় ও দুস্থ ব্যক্তিরা সেহরী খেয়ে রোজা রেখেছে কিনা তা অনেকেই জানতে চান না। সেই ওখান থেকেই আমাদের মনোভাব যে, আমরা যদি রোজাদার ব্যক্তিদের সেহরী খাবিয়ে রোজা রাখার ব্যবস্থা করতে পারি তাহলে অসহায়রা প্রত্যেকেই রোজা রাখার সুযোগ পাবে। এতে সবাই সবার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন