প্রকাশের সময়: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩ । ৫:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

হাইমচরে ৪০ জেলে আটক

অনলাইন ডেস্ক

হাইমচরে উপজেলা টাস্কফোর্স কমিটির ও মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ কোস্টগার্ড, নৌ পুলিশের যৌথ অভিযানে জাটকা সংরক্ষণ অভিযানে ৪০ জেলেকে আটক করা হয়েছে।

৪ এপ্রিল বুধবার জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৩ উপলক্ষে সন্ধ্যা থেকে রাত ১০ ঘটিকা পযন্ত চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসান এর নেতৃত্বে হাইমচর উপজেলার মেঘনা নদীর কাটাখালি, ঈশানবালা, সাহেবগঞ্জ, গাজীপুর এলাকা থেকে জাটকা ধরা অবস্থায় ৪০ জন জেলে আটক করা হয়।

উপজেলা মৎস্য অফিসার মাহবুবুর রশিদ জানান, আনুমানিক ১.২০ লক্ষ মিটার কারেন্ট জাল, ১শত কেজি জাটকা এবং ১ টি মাছ ধরার নৌযান জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চাই থোয়াইহলা চৌধুরী কর্তৃক মোবাইলকোর্টে আটককৃত ২৯ জনের ১(এক) মাসের, ১ জনের ৩ (তিন) মাসের জেল দেওয়া হয় এবং বাকি ১০ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মাহাবুব রশীদ, সংযুক্ত শাহরাস্তি মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ ফারুক আহাম্মেদ, উপজেলা কন্টনজেন্ট কমান্ডার পেটি অফিসার নাছির উদ্দীনসহ বাংলাদেশ কোষ্টগার্ড হাইমচর টিম।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন