প্রকাশের সময়: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ । ৮:৩৪ এম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জে ৩০ ছাত্র-ছাত্রী পেল ইউনিয়ন পরিষদের বৃত্তি

অনলাইন ডেস্ক

চাঁদপুরের হাজীগঞ্জে ৩০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে গন্ধর্ব্যপুর( উ:) ইউনিয়ন পরিষদ।

বৃহস্পতিবার পরিষদ হল রুমে অনুষ্ঠানিক ভাবে এই বৃত্তি প্রদান করা হয়।

এতে ১২ জনকে ট্যালেন্টপুল এবং ১৮ সাধারন বৃত্তি প্রদান করা হয়। তাদেরকে নগদ টাকা, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী নুরুর রহমান বেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদুল ইসলাম তানজির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, লক্ষীপুরের রাগতি উপজেলা প্রকল্প বা্স্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, কাঁকৈরতলা জনতা কলেজ অধ্যক্ষ মনিরুল হক পাটোয়ারী, কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ তাফাজ্জল হোসেন, জনতা কলেজের প্রতিষ্ঠাতা কাজী ফয়েজ আহমেদ, সাংবাদিক খালেকুজ্জামান শামীম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী অলিউল্লাহ, প্রধান শিক্ষক সৈয়দ মুর্তেজা কামাল, জাকির হোসেন, শাহাদাত হোসেন , আবু সাদেক, ইউপি সদস্য খোরশেদ আলম, যুবলীগ নেতা মুনছুর আহমদ বিপ্লব, হাবিবুর রহমান প্রমুখ।

১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবি শিক্ষার্থীদের মধ্যে পরিক্ষার মাধ্যমে এ বৃত্তি প্রদান করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন