প্রকাশের সময়: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩ । ১:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

সুবিধাবঞ্চিত শিশুদের যোগ্য নাগরিক করতে কাজ করছে সরকার : মেয়র জুয়েল

অনলাইন ডেস্ক

চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল বলেছেন সুবিধাবঞ্চিত ও পথশিশুদের শিক্ষিত ও দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও পুর্নবাসন নিশ্চিত করার লক্ষ্যেও আমরা কাজ করছি।

শনিবার (৯ এপ্ৰিল)’ সকালে উত্তর শ্রীরামদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাঁদপুরে লাইট ফর হিউম্যানিটির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার সামগ্রী,  সেলাই মেশিন, শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পৌর মেয়র বলেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য সুবিধাবঞ্চিত শিশুদের আধুনিক সকল সুযোগ সুবিধা দিতে হবে। তাদের প্রতিভা বিকাশের জন্যও আরও বেশি খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে হবে।

এ সকল শিশুরা যেন আরও বেশি সুযোগ-সুবিধা পায় সেজন্য আমরা সব সময় চেষ্টা চালিয়ে যাব।

তিনি বলেন, তোমরা ভালোভাবে পড়ালেখা করবে। ভালো রেজাল্ট করলে স্কুল ও পরিবারের সুনাম বৃদ্ধি পায়। এতে তোমরা ভালো স্থানে প্রতিষ্ঠিত হয়ে দেশের সুনাম অক্ষুন্ন রাখবে। আওয়ামীলীগ সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষা খাতে সরকারের নেয়া সকল পদক্ষেপ প্রশংসার দাবি রাখে।

লাইট ফর হিউম্যানিটির প্রধান উপদেষ্টা মাহমুদ হাসান খানের সভাপতিত্বে ও সংগঠনের পরিচালক সামিয়া তাসনিম ইভার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, উত্তর শ্রীরামদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিক শাহ আলম মল্লিক প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী তামান্না রহমান, রাবেয়া রুবা, সাদ্দাম হোসেন, রিফাত হোসেন, আমাতুল্লা সুমাইয়া, আফরিন, সানিম, সিয়াম, রিয়াদ, ইসরাত বিনতে শাহজাহান, ইয়াসমিন সুলতানা, আবরার বর্ষা,অসিমা দাসসহ আরো অনেকে।

উল্লেখ্য, জেলে পল্লীর পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার মান উন্নয়নে পাশাপাশি নাচ গান, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন জাতীয় দিবস সম্পর্কে সম্মুখ ধারণা প্রদান করেন। লাইট ফর হিউম্যানিটি দীর্ঘ ৬ বছর যাবত সেচ্ছায় বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসো আলোকিত মানুষ হই’ এ স্লোগানকে ধারণ করে এক ঝাক স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে ২০১৭ সালে সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন