প্রকাশের সময়: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩ । ২:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে দুই গরু চোরকে গণধোলাই দিল জনতা

এস. এম ইকবাল
চাঁদপুরের ফরিদগঞ্জে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে গণধোলাইয়ের শিকার হলো দুই গরু চোর। গুরুতর আহত অবস্থায় ইউপি সদস্যের ছেলে আ: রহিম ওরপে বাবু (৩৫) ও রবিউল (৩৬) বর্তমানে তারা ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।
৮ এপ্রিল শনিবার দিনগত রাতে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নে এই গণধোলাইয়ের ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ গরু চোরদের এই সিন্ডিকেট দীর্ঘদিন ধরে উপজেলার পূর্বাঞ্চলের বিভিন্নস্থান থেকে গত এক-দেড় বছরে ৩০-৩৫টি গরু চুরি করেছে।
স্থানীয়রা জানায়, গত শনিবার রাতে বালিথুবা পূর্ব ইউনিয়নের দেইচর গ্রামের বরকন্দাজ বাড়ির কৃষক আমিনুল ইসলামের গোয়ালঘর থেকে গরু চুরি করে পালানোর সময় তার ডাকচিৎকারে লোকজন এগিয়ে আসে। এসময় স্থানীয় জনতা গরু চুরির অভিযোগে আ: রহিম ওরপে বাবু (৩৫) ও রবিউল (৩৬)কে ধরে আটক করে এবং একপর্যায়ে গণধোলাই দেয়। এসময় তাদের স্বীকারোক্তি মতে সবুজ সর্দার নামে আরেকজন পালিয়ে যায়। গণধোলাইয়ে আহত দুইজনই দেইচর গ্রামের বাসিন্দা। এদের মধ্যে আ: রহিম এক ইউপি সদস্যার সন্তান।
সংবাদ পেয়ে থানা পুলিশ গুরুতর আহত দুইজনকে উদ্ধার চাঁদপুর সদর হাসপাতালে পাঠায়। পরে অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় প্রেরণ করা হয়।
স্থানীয় লোকজন জানায়, বালিথুবা পূর্ব, বালিথুবা পশ্চিম ও পাইকপাড়া উত্তর ইউনিয়নে গত এক- দেড় বছরে অন্তত ৩০-৩৫টি গরু চুরি করে এই চোরের সিন্ডিকেট। ফলে লোকজন তাদের উপর ক্ষিপ্ত ছিল।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার ডিউিটি অফিসার কামাল হোসেন জানান, গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে দুইজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অদ্যবদি কোন অভিযোগ দায়ের হয়নি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন