প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ । ৪:২৯ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

হাইমচরে জেলা প্রশাসকের বিভিন্ন সরকারি দপ্তর ও প্রকল্প পরিদর্শন

মোঃ সাজ্জাদ হোসেন রনি
চাঁদপুরের হাইমচর উপজেলা, হাইমচর থানা, চরভৈরবী ইউনিয়ন পরিষদ ও নবনির্মিত চরভৈরবী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কামরুল হাসান।
এসময় তিনি উপজেলার ও ইউনিয়নের বিভিন্ন কার্যক্রম এবং ভূমি অফিস পরিদর্শন করেন।
বিকালে দিকে জেলা প্রশাসক ইউনিয়ন পরিদর্শনে গেলে তাঁকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানান ইউপি চেয়ারম্যান ইউসুফ যুবায়ের শিমুল । এসময় তিনি ইউনিয়নের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও পরিষদের সদস্যদের সাথে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী, ডিসি অফিস এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন