প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ । ৪:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাইদ হোসেন অপু চৌধুরী

চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা এবং জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ এপ্রিল মঙ্গলবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এস.এম. জিয়াউর রহমান।

তিনি বলেন, আইনের দৃষ্টিতে সমতা ও আইনের সমান আশ্রয় লাভের অধিকারের নিশ্চয়তা প্রদান জনগণের সাংবিধানিক অধিকার। এ অধিকার থেকে যেনো অসহায়, অস্বচ্ছল, সহায়-সম্বলহীন গরিব মানুষগুলো বঞ্চিত না হয় সে জন্যই সরকার লিগ্যাল এইড কমিটি তথা জাতীয় আইনগত সহায়তা কমিটি গঠন করেছে।

সরকারের বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রমের একটি অংশ লিগ্যাল এইড। অস্বচ্ছল বিচার প্রত্যাশীদের বন্ধু হচ্ছে সরকার-এটাই লিগ্যাল এইডের মূলমন্ত্র। সরকারি এ উদ্যোগে লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীরা অস্বচ্ছল বিচারপ্রত্যাশীদের সহায়তা দিয়ে যাচ্ছেন। এ কাজের সাথে জড়িত প্যানেল আইনজীবীরা অনেক আন্তরিক। তাঁরা নাম মাত্র সরকারি ফিতে আইনগত সহায়তা দিয়ে থাকেন।

জেলা ও দায়রা জজ বলেন, সারা জেলার তৃণমূল থেকে জনপ্রতিনিধিদের লিগ্যাল এইডের সাথে সম্পৃক্ত করার চিন্তা-ভাবনা রয়েছে। যাতে করে প্রত্যন্ত এলাকার গরিব, অসহায়-অস্বচ্ছল মানুষগুলো বিনা খরচে সরকারিভাবে আইনী সহায়তা পায়। এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, আমরা প্রত্যেকেই যে যেই পেশায়, যে যেই অবস্থানে আছি, প্রত্যেকেরই স্ব স্ব অবস্থান থেকে সমাজের জন্যে সেবার মানসিকতা নিয়ে কিছু করার সুযোগ আছে। আমরা যেনো তা করি।

জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ সাকিব হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সামছুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম মুসা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যাপস) সুদীপ্ত রায়, বেসরকারি জেলা কারা পরিদর্শক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুননাহার চৌধুরী, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড.এ.টি.এম. মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক অ্যাড. এ.জেড.এম. রফিকুল হাসান রিপন, সরকারি কৌশলী অ্যাড, আবদুর রহমান, পাবলিক প্রসিকিউটর অ্যাড. রনজিত রায় চৌধুরী, অ্যাড. ফারজানা আক্তার, চাঁদপুর জেলা কারাগারের জেলার মুনীর হোসাইন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মাসুন্দা নূর খান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মনিরুল ইসলাম প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন