প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ । ৫:৪৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মতলবে ওলামায়ে আহলে সুন্নত ওয়াল জামাত ও সুন্নী জামাত যুব সংগঠনের বিক্ষোভ মিছিল

মনিরুল ইসলাম মনির

ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর ইসরায়েলিদের বর্বরোচিত হামলার প্রতিবাদে মতলব উত্তর উপজেলায় ওলামায়ে আহলে সুন্নত ওয়াল জামাত ও সুন্নী জামাত যুব সংগঠনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে মতলব উত্তর থানার সামনের সড়কে মিছিল-সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাবেশ থেকে বক্তারা, ফিলিস্তিনের নিরীহ মুসলমান ও আল-আকসা মসজিদে মুসল্লিদের উপর ইসরায়েলিদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান।

এসময় বক্তারা বলেন, ফিলিস্তিনে যখন নিরীহ মুসলমান নিধন চলছে তখন বিশ্ব মোড়লরা নিরব। জাতিসংঘও মুসলমান রক্ষায় কোন ভূমিকা রাখছে না। এ অবস্থায় বিশ্ব মুসলিম এক হওয়ার বিকল্প নেই।

বক্তারা আরও বলেন, ফিলিস্তিনিদের উপর ইসরায়েলিদের হামলা চিরতরে বন্ধ করতে হবে। এজন্য দ্রুত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে হবে। আল-আকসা থেকে ইসরায়েলের সবধরনের হস্তক্ষেপ বন্ধ করতে হবে। পবিত্র মসজিদটিতে যাতে মুসলমানরা নির্বিঘ্নে ইবাদত বন্দেগি করতে পারেন সেটি নিশ্চিত করতে হবে।

মতলব উত্তর উপজেলা ওলামায়ে আহলে সুন্নত ওয়াল জামায়াত ও সুন্নী জামায়াত যুব সংগঠন এর আয়োজনে ওলামায়ে আহলে সুন্নত ওয়াল জামায়াতের সভাপতি আল্লামা শায়খ আশফাক আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী মুফতী আহমদ উল্লাহর সঞ্চালনায় সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা অলি উল্লাহ, ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা মাওলানা বদিউজ্জামান বাহার, মাওলানা আমিনুল ইসলাম, এইচ এম কামরুল হাসান ও ইঞ্জিনিয়ার নাহিদ খান, এইচএম কামরুল হাসান প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন