মতলব দক্ষিণে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদেরগাঁও ইউনিয়নে অতিদরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
গত ১৩ এপ্রিল সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ১ হাজার ৪শ’ ১২টি অতিদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি হারে এ চাল বিতরণ করা হয়। ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের কার্য সহকারী অফিসার লক্ষী নারায়ণ রায়, খাদেরগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মজিদ প্রধান, ইউপি সদস্য কাউছার প্রধান, শহিদ মিয়াজী, আব্দুল মতিন প্রধান, খোকন দেওয়ানজী, শামীম মিয়াজী, সংরক্ষিত মহিলা সদস্য জহুরা আক্কাছ, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোলাইমান সরকার, সাবেক ছাত্রলীগ নেতা সালাউদ্দিন হাওলাদারসহ ইউপি সদস্যরা।
ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফ কার্ডের বিনামুল্যের ১০ কেজি করে চাল সঠিক নিয়মে আমার ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১ হাজার ৪শ’ ১২টি পরিবারের মাঝে বিতরণ করেছি। ভিজিএফ কার্ডের সুবিধাভোগীরা চরম ধর্য্য সহকারে চাল নিয়ে বাড়ি ফিরেন এবং শেখ হাসিনার জন্য দোয়া করেন।

মোজাম্মেল প্রধান হাসিব