প্রকাশের সময়: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩ । ৩:০৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের গুপ্টি পূর্ব ইউনিয়নে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

এস. এম ইকবাল

ফরিদগঞ্জের গুপ্টি পূর্ব ইউনিয়ন বিএনপির আয়োজনে দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৩ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে বিএনপির নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদ এর নির্দেশে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারীর সভাপতিত্বে, বিএনপি নেতা সেলিম সরদার জিকু ও উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোঃ রাশেদ আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু তালেব চৌধুরী, বিএনপি নেতা মমিন পাটওয়ারী, মোবারক হোসেন কালু, স্বপন ভূঁইয়া, যুবদল নেতা সুমন চৌধুরী, নাঈম তপদার, সোহাগ পাটওয়ারী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহিম বেপারী, স্বেচ্ছাসেবক দলের ফারুক বেপারী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবলু, ছাত্রদল নেতা তাহসান হোসেন খুসনু, সাকিব, আরমানসহ সকল ওয়ার্ডের বিএনপি ও সহযোগী সংগঠরে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন