প্রকাশের সময়: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩ । ৫:০৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

দৈনিক জনপদ বার্তা’র আয়োজনে গুনীজন সংবর্ধনা ও ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় দৈনিক জনপদ বার্তা’র আয়োজনে শুক্রবার (১৪ এপ্রিল) গুণীজন সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দৈনিক জনপদ বার্তা’র সম্পাদক রাফিউ হাসান হামজা এর সভাপতিত্বে, ব্যবস্থাপনা সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায়, নির্বাহী সম্পাদক মনিরুজ্জামান মনির ও প্রকাশক রাশেদুল আলম, বার্তা সম্পাদক মোঃ শাহ আলম ভূঁইয়া, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মাঈনুল ইসলাম কাজল, সাবেক সভাপতি ফারুক আহমেদ, দৈনিক আজকের পত্রিকার শাহরাস্তি প্রতিনিধি ফয়েজ আহমেদ, এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি জামাল উদ্দিন, দৈনিক ডেইলী এক্সপ্রেসের চাঁদপুর জেলা প্রতিনিধি রুহুল আমিন তরুণ, দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি জসিম উদ্দিন, দৈনিক খোলা কাগজের উপজেলা প্রতিনিধি আহসান হাবিব উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গণমাধ্যম ও সমাজকর্মী সাইফুল ইসলাম সিফাত, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মাঈনুল ইসলাম কাজল ও শাহরাস্তি সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি রুহুল আমিন তরুণকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে সমাজে অগ্রণী ভূমিকা রাখায় সাজিদ মাহমুদ সাদ্দাম, এসটি টিপু সুলতান, মশিউর রহমান তুহিন, জাহিদ হাসান ফয়সাল, শাহাদাত হোসেন রিপনকে সম্মাননা প্রদান এবং দৈনিক জনপদ বার্তা’র প্রথম কবিতা লিখক ফারজানা মুন্নীকে উপহার প্রদান করা হয়। সভায় উপস্থিতি সকল সদস্যকে দৈনিক জনপদ বার্তা’র লোগো সম্বলিত গেঞ্জি ঈদ উপহার স্বরূপ প্রদান করা হয়।
উল্লেখ্য, জনপ্রিয় অনলাইন পোর্টাল দৈনিক জনপদ বার্তা ইতিমধ্যে সংবাদ জগতের পাশাপাশি সামাজিক কাজেও অগ্রণী ভূমিকা রেখে চলেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন