প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩ । ২:১১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তর থানার উদ্যোগে দুঃস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ

মনিরুল ইসলাম মনির

চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম-বার পক্ষ থেকে মতলব উত্তরের দুঃস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৮ এপ্রিল মঙ্গলবার বিকেলে পুলিশ সুপার মিলন মাহমুদের নির্দেশ মতলব উত্তর থানা পুলিশের উদ্যেগে থানার সার্ভিস ডেলিভারী সেন্টারে অফিসার ইনচার্জ ওসি মো. মহিউদ্দিন দুঃস্থদের মাঝে ঈদ এসব উপহার সামগ্রী বিতরণ করেন ।

এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর থানার উপ পরিদর্শক (এসআই) আবদুল আউয়াল, মিজানুর রহমান, আবু হানিফ, এএসআই ইলিয়াস প্রমুখ।

এসময় উপজেলার স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিরধি, সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন বলেন,আমাদের মাননীয় পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম-বার স্যারের উদ্যোগে ও নির্দেশে সারা চাঁদপুর জেলায় একই সময়ে প্রত্যকেটি থানায় একযোগে এতিম, দুঃস্থ ও অসহায় পরিবারদের মাঝে ঈদসামগ্রী বিতরণ হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের মতলব উত্তর থানায় বিভিন্ন এলাকার প্রায় শতাধিক এতিম ও দুস্থ পরিবারকে আমরা পুলিশ সুপারের পক্ষ থেকে এ ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।

ওসি মো. মহিউদ্দিন আরও বলেন, আমাদের প্রত্যেকের উচিত যার যার সামর্থ্য অনুযায়ী সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।

বিশেষ করে নিজের আত্মীয়স্বজন এবং পাড়া-প্রতিবেশীদের খোঁজ-খবর রাখা। বিত্তবান মানুষদের একটু মানবতার পরশ এইসব অসচ্ছল মানুষদের মুখে হাসি ফোটাতে পারে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন