প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩ । ২:১৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর পৌরসভায় সম্ভাব্য মেয়র প্রার্থী আলাউদ্দিন প্রধানের ঈদ উপহার বিতরণ

মনিরুল ইসলাম মনির

মতলব উত্তর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক মো. আলাউদ্দিন প্রধানের উদ্যোগে ছেংগারচর পৌরসভায় গরিব, অসহায় ও দুঃস্থদের মাঝে পবিত্র ঈদুল ফিতরের ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার ছেংগারচর পৌর এলাকার এক হাজার গরীব ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া এদিন আদুরভিটি, জীবগাঁও, পাঁচগাছিয়া’সহ কয়েকটি গ্রামে এসব ঈদসামগ্রী বিতরণ করা হয়।

ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ১ কেজি পোলাও চাল, ১ কেজি চিনি, ৩ আইটেম সেমাই, মসলা ইত্যাদি।

এ সময় ছেংগারচর পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর বোরহান উদ্দিন প্রধান, ব্যবসায়ী ও সমাজ সেবক মো. নূর হোসেন’সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলার ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক মো. আলাউদ্দিন প্রধানের উদ্যোগে প্রতি বছরই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এসব ঈদসামগ্রী বিতরণ করে থাকেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন