আজ পবিত্র লাইলাতুল কদর। তবে গত কয়েকদিনের তুলনায় মঙ্গলবার তাপদাহ ছিল কম ।
মাহে রমজানের মাস জুড়ে প্রচণ্ড তাপদাহের মধ্যে সেহরি থেকে ইফতার পর্যন্ত দীর্ঘ সময় রোজা রাখছেন রোজাদাররা। এরই মধ্যে প্রচুর পরিমানে হচ্ছে লোডশেডিং। আগামী ৭২ ঘন্টার মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান চাঁদপুর আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিসার ইনচার্জ শাহ মুহাম্মদ শােয়েব।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত রোদের তাপ গত কয়েকদিনের তুলনায় কিছুটা কম ছিল। প্রচন্ড গরমে যোহর ও আসর নামাজের পর প্রায় মুসল্লীদের মসজিদে শুয়ে থাকতে দেখা যায়। অনেকে উদম শরীর এলিয়ে দিয়েছেন মসজিদের টাইলসে।
চাঁদপুর আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিসার ইনচার্জ শাহ মুহাম্মদ শােয়েব জানান, ‘চাঁদপুরে রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’

নিজস্ব প্রতিনিধি