প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩ । ৩:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে আড়াই শতাধিক দুস্থ ও অসহায়রা পেল ‘মানবতার হাত ফাউন্ডেশন’র ঈদ উপহার

গাজী মোঃ মহসিন
মানবতার সেবাই আমাদের মুর লক্ষ্য এই স্লোগানকে ধারণ করে মানবতার হাত ফাউন্ডেশনের উদ্যোগে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়নে দুস্থ ও অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদ সামগ্রী বিতরন করা হয়।
আজ ২০ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ শাহাদাত হোসেন খানের সার্বিক সহযোগীতায় লক্ষীপুর ইউনিয়নের লক্ষীপুর চৌরাস্তা খান বাড়িতে এলাকার প্রায় আড়াইশত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ শাহাদাত হোসেন খান এসময় বলেন আসুন আমরা সবাই মিলে মিশে দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা করি। আশি করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাড়াতে পারবো। ভবিষ্যতে ফাউন্ডেশনের মাধ্যমে পুরো চাঁদপুর জেলায় এর কার্যক্রম চলমান থাকবে ইনশাল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহকারী সদস্য হাজী ইউছুফ খান, মোঃ খলিলুর রহমান খান,সহাজী আঃ সাত্তার, হাজী মোঃ মাসুদ কাজী, মোঃ সবুজ খান, মোঃ নাছির খান, মোঃ হামজু খান,মোঃ কাশেম খান, হাজী মোঃ রহমত উল্যাহ, হাজী মোহাম্মদ খান কাদির, তরুন সমাজসেবক ও উদ্যোক্তা জিহাদুল ইসলাম, সাব্বির আহমেদ মারুফ, শাহাজালাল রাজু, মোঃ মানিক খান, মোঃ নজরুল ইসলাম, ফাহিম খান, জাহাঙ্গীর খান, রুবেল কবিরাজ, মোঃ পারবেজ হোসাইন, সবুজ পাটওয়ারী, রাজু বরকন্দাজ, সুমন বেপারী, সোহাগ হোসাইন প্রমূখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন