প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩ । ৩:৪৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

অসহায়দের পাশে দাঁড়ানোই এখন মানবিকতার সবচেয়ে বড় পরিচয় : রেদওয়ান খান বোরহান

গাজী মোঃ মহসিন

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর সদর ও হাইমচরের দলীয় নেতাকর্মী, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেছেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী মৎসজীবী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি এবং চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের আওয়ামী লীগের মনোনায়ন প্রত্যাশী আলহাজ মোঃ রেদওয়ান খান বোরহান।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ১১টায় চাঁদপুর শহরের কালিবাড়ি টাউনহল মার্কেটের সিটি নিয়ন গ্রুপ কার্যালয়ে দলীয় নেতা-কর্মীর মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। এবার ঈদের আনন্দটুকু বিলিয়ে দিবো গরিব-দুঃখীর মাঝে, বেঁচে থাকলে দেখা হবে পরবর্তী ঈদে সবার মাঝে এই স্লোগান কে সামনে রেখে আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান বলেন, আমাদোর অজান্তে অনেক অসহায় মানুষ আছে যারা চোখ লজ্জার কারনে বলতে পারে না। তাদের দিকেও আমাদের নজর দিতে হবে। আমার ব্যতিক্রমী আয়োজনে এবছর গ্রাম থেকে গ্রামান্তরের অসহায় মানুষের পাশে দাড়াতে এই উপহার। আমার এই ঈদ সামগ্রী বিতরন ঈদের আগের দিন পর্যন্ত চলমান থাকবে ইনশাআল্লাহ।

এসময় তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিদিন ধারাবাহিক ইফতার সামগ্রী বিতরণ, চাঁদপুর শহরের বড় স্টেশন ও তার আশেপাশের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মধ্যরাতে সেহরি বিতরণ ও বিভিন্ন কর্মসূচিসহ এবার নেতা-কর্মীর মাঝে, ইফতার, ঈদসামগ্রী, নগদ অর্থ বিতরণ করা হয়। এসব মানুষের পাশে দাঁড়ানোই এখন মানবিকতার সবচেয়ে বড় পরিচয়। আমার নিজের সাধ্য অনুযায়ী সকলের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

এছাড়াও তিনি চাঁদপুর শহরের মাঠ পর্যায়ের সাংবাদিকদের মাঝে ঈদের আনন্দটুকু ভাগাভাগি করতে সকল সাংবাদিকদের মাঝে ঈদ বস্ত্র (পাঞ্জাবি) বিতরন করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন