প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩ । ৫:১৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

বিএনপি’র ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শাহরাস্তিতে মতবিনিময় ও ইফতার

নিজস্ব প্রতিনিধি
বিএনপি ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শাহরাস্তিতে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২০ এপ্রিল ২৮ রমজান উপজেলা ও পৌর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,যুবদল, ছাত্রদল,শ্রমিক দল,কৃষক দল ও অন্যান্য অঙ্গ সংগঠনের আয়োজনে সূচীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মোঃ হাবিবুর রহমান পাটোয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান পাটোয়ারী।
এ সময় বক্তব্য রাখেন বিএনপি নেত্রী ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ডল্টা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওমর ফারুক চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনার, উপজেলা শ্রমিক দলের সভাপতি কাউন্সিলর আব্দুল কুদ্দুস রানা, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আবু হানিফ, বিএনপি নেতা কাজী জাহাঙ্গীর আলম, মোঃ, ফারুক হোসেন,লোকমান হোসেন, মোঃ জাকির হোসেনসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,যুবদল,ছাত্রদল, শ্রমিক দল,কৃষকদল অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন এই প‍্যাসিবাদী সরকারকে পতনের লক্ষ্যে বিএনপির সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন করতে হবে। এখন আর এই স্বৈরাচারী সরকারকে জনগণ চান না। জনগণ এখন শান্তিপূর্ণ সঠিকভাবে ভোটের মাধ্যমে একজন প্রধানমন্ত্রী নির্বাচিত করতে চায়। রাতের অন্ধকারে ভোট চুরির মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় থাকা সরকারের বিরুদ্ধে ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন