প্রকাশের সময়: শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩ । ৪:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু পাটওয়ারীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

মাসুদ হোসেন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুসলিম জাহানের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী। তিনি চাঁদপুর সদর উপজেলাবাসী সহ অত্র ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য নিরবিচ্ছিন্ন শান্তি অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউপি চেয়ারম্যান বলেন, ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর ঈদ সব শ্রেনী পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সোহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধনা।
তিনি আরও বলেন, ঈদ সাম্য মৈত্রী সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব শ্রেণী পেশার মানুষকে সৌহার্দ্য সম্প্রীতি সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ চেতনায় উদ্ধসিত পবিত্র ঈদুল ফিতর আমাদের মধ্যে গড়ে উঠুক বৈশ্বিক ভালবাসা ও সুসংহত বন্ধন এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলন হোক আমাদের মূলমন্ত্র।
তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের খুশি ও আনন্দ ভাগাভাগি করে নেই সকলেই নিজেদের অবস্থান থেকে সমাজের গরীব অসহায় মানুষের পাশে জীবন থেকে দূরীভূত হোক সব দুঃখ জরা এবং সুখ শান্তি সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক মানুষের জীবন ঈদ মোবারক।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন