চাঁদপুরের ফরিদগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে ঈদপূর্নমিলনী ও আনন্দ রেলী অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধায় ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিলিত হয়। পরে একটি বিশাল রেলী বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে আলোচনা সভার মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়।
আলোচনা সভায় সাবেক মেয়র মঞ্জিল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ও সাবেক সভাপতি আলহাজ্ব এম এ হান্নান।

এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আবু জাফর খসরু মোল্লা, সাংগঠনিক সম্পাদক ডা. আবুল কালাম আজাদ, আব্দুল খালেক পাটওয়ারী, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, সাবেক ইউপি চেয়ারম্যান বাছির আহাম্মেদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর বিএনপির আহবায়ক ইমাম হোসেন, সদস্য ফারুক খান, সদস্য সচিব আমিন মিজি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাওন চৌধুরী ছাড়াও উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের ১ হাজারের বেশি নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এস. এম ইকবাল