শাহরাস্তিতে টামটা আদর্শ উবি’র এসএসসি পরিক্ষার্থী বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ -এপ্রিল) ওই বিদ্যালয়ের ক্যাম্পাসে সংশ্লিষ্টদের আয়োজনে এক আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ওই উবির প্রধান শিক্ষক মোহাম্মদ উল্যাহ বিএসসির সভাপতিত্বে -সিনিয়র শিক্ষক এইচ এম বদিউজ্জামাল ভুঁইয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই উবির পরিচালনা পর্ষদের সভাপতি এবং জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মো: জাকির হোসেন পাটোয়ারী।
অন্যান্যর মধ্যে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো: হেলাল উদ্দিন, খাদ্য কর্মকর্তা প্রাক্তন শিক্ষার্থী আসাদুজ্জামান ভুঁইয়া, প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো : জাহাঙ্গীর আলম হৃদয়।
উল্লেখ্য, এবার অত্র বিদ্যালয় থেকে ২০২৩ সালের এসএসসি পরিক্ষায় ১১৭ শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে।

মো. মাসুদ রানা