প্রকাশের সময়: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩ । ২:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ৭৪ কেন্দ্রে এসএসসি-সমমানের পরীক্ষায় সাড়ে ৩৬ হাজার পরীক্ষার্থী অংশ নেবে

সাইদ হোসেন অপু চৌধুরী

৩০ এপ্রিল রোববার চাঁদপুরের ৭৪ কেন্দ্রে এসএসসি-সমমান পরীক্ষায় সাড়ে ৩৬ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। সারাদেশের ন্যায় চাঁদপুরের সকল উপজেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট,দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের এ পরীক্ষা শুরু হচ্ছে।

চলতি ২০২৩ শিক্ষাবর্ষে চাঁদপুরে ৮ উপজেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের পরীক্ষায় ৩৬ হাজার ৫শ ২৩ জন পরীক্ষার্থী অংশ নেবে। কেন্দ্র ৭৪ টি। জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা থেকে এ তথ্য মতে এ সব পরিসংখ্যান জানা গেছে। চাঁদপুরের ৮ উপজেলায় ৭৪ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩৬ হাজার ৫শ’ ২৩ জন। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২৭ হাজার ৯ জন ও কেন্দ্র ৪৫ টি এবং দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ৭ শ’৩৪ জন এবং কেন্দ্র ১৯ টি ও এসএসসি ভোকেশনাল ১০ টি কেন্দ্রে ১ হাজার ৭ শ’ ৭১ জন।

চাঁদপুরে এসএসসি-সমমানের পরীক্ষার প্রস্তুতিমূলক সভা ১২ এপ্রিল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক কামরুল হাসান বলেন,‘ পরীক্ষা কেন্দ্রে অযাচিত লোকের প্রবেশ নিষিদ্ধ। স্কুল সভাপতির এ সময় কোনোই কাজ নেই। তাই কেন্দ্রে যাওয়ার প্রয়োজনও নেই। পর্যবেক্ষকদের দায়িত্ব পালনে গাফলতি দেখা গেলে ব্যবস্থা নেয়া হবে। তাই শিক্ষকদেরকে মর্যাদা রক্ষায় অটুট থাকতে হবে। পবিত্র দায়িত্ব সাহসের সহিত পালন করতে হবে।’ কেন্দ্র সচিব ব্যতীত কোনো কক্ষ পর্যবেক্ষক মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না । নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিতকরণ, পরীক্ষার্থীদের আসন বিন্যাস, বিষয়ভিত্তিক শিক্ষক সংশ্লিষ্ট বিষয়ের দিন পর্যবেক্ষণ থেকে বিরত রাখা।

তিনি বলেন, সারাদেশের ন্যায় চাঁদপুরও এক-অভিন্ন সময় ও নিয়ম নীতিতে সকাল ১০ টায় এ পরীক্ষা শুরু হবে। চাঁদপুরে এবার ২০২৩ শিক্ষাবর্ষের এস এসসি ও সমমানের ৭৪ কেন্দ্রে অংশ নিচ্ছে। সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যেই প্রস্তুতিমূলক সভা ও সরকারি দিকনিদের্শনার নীতিমালা অনুসরণ বা মেনে চলতে হবে। সংশ্লিষ্ঠ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিষ্ঠান প্রধানগণের উপস্থিতিতে আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি ও সরকারি দিকনিদের্শনা জানানোর জন্যে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ গুরুত্বপূর্ণ সভাটি হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন