প্রকাশের সময়: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩ । ৩:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আদর্শবান যুবকরা ঐক্যবদ্ধ হলেই সমাজের সকল অসঙ্গতি দূর হয়ে যাবে :  জয়নাল আবদিন

প্রেস বিজ্ঞপ্তি
ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলার ৪নং নীলকমল ইউনিয়ন শাখা উদ্যোগে ইশানবালাতে এক বিশাল যুব সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত যুব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি, জননেতা শেখ মুহা জয়নাল আবদিন।
তিনি তার বক্তব্যে বলেন যুব সমাজ হলো শরীরের মেরুদন্ডের ন্যায়,মেরুদন্ড যেমন দুর্বল হলে শরীর দুর্বল হয়ে যায়, তেমনি যুব সমাজের নৈতিক অবক্ষয়ের কারণে সমাজ নষ্ট হয়ে যায়। তাই যুব সমাজকে নৈতিকভাবে আদর্শবান বানাতে পারলেই সমাজ রাষ্ট্রের চিত্রপাল্টে যাবে। ইসলাম দেশ মানবতার স্বার্থে যুব সমাজকে আদর্শবান হতে হবে। সমাজের বিপদগামী যুব সমাজকে হাতে পায়ে ধরে হলেও ইসলামের সুশীতল ছায়াতলে আনার চেষ্টা করতে হবে। আর এ দায়িত্ব ইসলামী যুব আন্দোলন কেই নিতে হবে। মনে রাখতে হবে, আদর্শবান যুবকরা ঐক্যবদ্ধ হলেই সমাজের সকল অসঙ্গতি দূর হয়ে যাবে।
ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলাধীন “৪নং নীলকমল ইউনিয়ন শাখার সভাপতি:হাফেজ মাও:মুফতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক: মুহা.জসিমউদ্দীন সরকার এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ শাহাদাত হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ সেলিম হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার সহ-সভাপতি হাফেজ গাজী জহিরুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ হাবিবুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা সভাপতি মোঃ নুরুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডিএম ফয়সাল প্রমূখ।
সম্মেলন শেষে প্রধান অতিথি ৪ নং নীলকমল ইউনিয়ন শাখা ইসলামী যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটি ঘোষণার পর শপথ বাক্য পাঠ করান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন