প্রকাশের সময়: বুধবার, ৩ মে, ২০২৩ । ১২:০৪ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে নবাগত অ্যাসিল্যান্ড রেজওয়ানা চৌধুরী

নোমান হোসেন আখন্দ
শাহরাস্তিতে নবাগত সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরীকে বরণ করে নেন উপজেলা ভূমি অফিসার্স নেতৃবৃন্দ।
২ মে মঙ্গলবার দুপুরে সাহাপুরস্থ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে এ সংর্বধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় ভূমি অফিসার্সদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ও ভারপ্রাপ্ত কানুনগো মোঃ কামরুল হাসান,  সাহাপুর (ভূমি) অফিসের ভূমি সহকারী কর্মকর্তা ও চাঁদপুর জেলা ভূমি অফিসার্স কল্যান সমিতির সভাপতি মোঃ আবদুল মান্নান মিয়া, পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোঃ শাহজাহান খাঁন, উপ-সহকারী ভূমি কর্মকর্তা সৈয়দ  মনির হোসেন, টামটা ভূমি অফিসের ভূমি উপ-সহকারী কর্মকর্তা সমীর চন্দ্র দাস, সূচীপাড়া ভূমি অফিসের ভূমি উপ-সহকারী কর্মকর্তা আবদুল করিম, প্রসন্নপুর ভূমি অফিসের ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী খোকন চন্দ্র শীল, আবুল খায়ের প্রমুখ।
সভায় বিদায়ী অতিথি সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসেন কে বিদায়ী সংবর্ধনা দেন ভূমি অফিসার্স কল্যান সমিতির নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন