প্রকাশের সময়: বুধবার, ১০ মে, ২০২৩ । ৯:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে ১২ কেজি গাঁজাসহ মোটর সাইকেল জব্দ, আটক ১

নোমান হোসেন আখন্দ
চাঁদপুরের শাহরাস্তিতে ১২ কেজি গাঁজাসহ এক মোটরসাইকেল আরোহীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ মে) উপজেলার মেহের উত্তর ইউনিয়ন পরিষদের সম্মুখ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, সকাল সোয়া ৭ টার সময় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়াচোঁ যাত্রী ছাউনির সামনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেনের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) জনি কান্তি দে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পুলিশ চেকপোস্ট চলাকালে কুমিল্লা থেকে চাঁদপুর অভিমুখী একটি মোটরসাইকেল ২ আরোহীসহ পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়।
পুলিশ তাদের ধাওয়া করে মেহের উত্তর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে থামাতে সক্ষম হয়। ওই সময় পুলিশ এক আরোহী কুমিল্লা কোতোয়ালি থানার তেলীকোনা গ্রামের সাহা পাড়ার শিবু লাল সাহার পুত্র সুজিত সাহাকে (৩৬) গ্রেফতার করলেও মোটরসাইকেল চালক পালিয়ে যায়।
পুলিশ তার কাঁধে থাকা একটি বেগুনী ও কালো রঙ্গের ব্যাগ তল্লাশী করে খাকী রঙের স্কচটেপ প্যাঁচানো নীল রঙ্গের পলিথিনে মোড়ানো ৭টি প্যাকেট থেকে ৭ কেজি ও হাতে থাকা প্লাস্টিকের বস্তায় ৫ টি প্যাকেটে ৫ কেজি গাঁজাসহ ১২ কেজি গাঁজা এবং কালো-লাল রংয়ের রেজিষ্ট্রেশন বিহীন বাজাজ পালসার মোটর সাইকেলটি জব্দ করে।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, গ্রেফতারকৃত সুজিতের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন