প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১ । ৪:০৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চিত্রনায়ক ইমন র‍্যাব সদর দফতরে

অনলাইন ডেস্ক

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও চিত্রনায়ক মামনুন হাসান ইমনের ফাঁস হওয়া ফোনালাপটির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইমনকে র‌্যাব সদর দফতরে ডেকে আনা হয়েছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে বিষয়টি জানানো হয়েছে।

আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৬টার কিছু আগে ইমন র‌্যাব সদর দফতরে হাজির হন বলে জানা গেছে।

র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সম্প্রতি ভাইরাল হওয়া অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় চিত্রনায়ক ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদর দফতরে ডেকে আনা হয়েছে। তাকে এখন এ বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ফেসবুকে এক লাইভ টকশোতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ের উদ্দেশ্যে অশালীন ও বর্ণবাদী মন্তব্য এবং ফাঁস হওয়া টেলিফোন কথোপকথনে চিত্রনায়িকা মাহির সাথে অত্যন্ত অশালীন ও অশ্রাব্য ভাষায় কথা বলা নিয়ে প্রচণ্ড সমালোচনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম থেকে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান মুরাদ হাসান।

গতকাল সন্ধ্যায় সৌদি আরবের মক্কা থেকে ফেসবুক লাইভে এসে ফোন আলাপের বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন মাহিয়া মাহী। তিনি জানান, ঘটনাটি দু’বছর আগের।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন