প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩ । ১১:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় মতলব উত্তর উপজেলা চেয়ারম্যানের সচেতমূলক প্রচারণা

মনিরুল ইসলাম মনির

ধেয়ে আসন্ন ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। ১১ মে দুপুরে উপজেলার এখলাছপুর লঞ্চঘাট ও কয়েকটি স্থানে জেলে ও স্থানীয় সাধারণ জনগণের সাথে সচেতনমূলক প্রচারণা করেন তিনি।

এসময় বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, যেকোনো দুর্যোগ থেকে বাঁচতে সবাইকে সচেতন হতে হবে। নিজেদের জীবন রক্ষা করতে সবাই সবাইকে সহায়তা করব। তিনি আরও বলেন, দুর্যোগ প্রতিরোধে বর্তমান আওয়ামী লীগ সরকার উল্লেখযোগ্য অবস্থানে আছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ আজ উন্নত দেশে রূপান্তরিত হচ্ছে। আমরা পাচ্ছি স্মার্ট বাংলাদেশ।

এমএ কুদ্দুস বলেন, আসন্ন ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছেন। ঘূর্ণিঝড়ের সময় যেকোনো ব্যাপারে আমার মুঠোফোনে অথবা উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করবেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধান, উপজেলা কৃষক লীগের সদস্য মোজাম্মেল হক সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন