গত ১০মে বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ তথ্য জানা যায়।
চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়। আপনাদের অবগত করা যাচ্ছে যে, বাংলাদেশ আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির নির্দেশক্রমে আগামী ১৭ জুন ২০২৩ শনিবার চাঁদপুর জেলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক কাউন্সিলের তারিখ নির্ধারন করা হয়েছে।
এমতাবস্থায়, বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপরোক্ত নির্দেশনা অনুযায়ী চাঁদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল সু-সম্পন্ন করার প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহনের সাংগঠনিক নির্দেশনা প্রদান করা হয়েছে।
আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল- আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপিকে – চিঠির অনুলিপি দেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের একাধিক – নেতৃবৃন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্মেলনের তারিখ চূড়ান্ত হওয়ায় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, শীর্ষ পদ প্রত্যাশী কাউন্সিলরসহ, দলের সর্বস্তরের নেতা কর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

সাইদ হোসেন অপু চৌধুরী