প্রকাশের সময়: সোমবার, ১৫ মে, ২০২৩ । ১০:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে অগ্নিকাণ্ডে কৃষকের ৩টি ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ৫ লক্ষ টাকা

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের অগ্নিকাণ্ডে এক কৃষক (দিনমজুরের) বসত, রান্না, গোয়াল ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে।
সোমবার সরজমিনে ঘটনারস্থলে গেলে ওই অসহায় পরিবারের গৃহকর্তা জানান তার প্রায় ৫ লক্ষ অধিক টাকার অবকাঠামো আর্থিক ক্ষতি হয়।
এ ছাড়া তার পুত্র নাহিদূর রহমান(১৬) চলতি এস এসসি বিজ্ঞান বিভাগের একজন পরীক্ষার্থী। ওই আগুনে তার প্রবেশ পত্র রোল নং১৮১৬৭৫, রেজি: সহ কাগজ পত্রের মুলকপি, ঘরে রক্ষিত সকল মালামাল পুড়ে গেছে। ওই সংবাদ চারদিকে চাউর হতে  উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল রাজ্জাক ঘটনার স্থল পরিদর্শন করে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন।
এদিকে ওইদিন সকাল ১১টায় উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউপির বিজয়পুর গ্রামের নুর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ওই বাড়ির আজিজুর রহমানের পুত্র দিনমজুর জাহাঙ্গীর আলমের (৫২) (কৃষক) ঘরের কোনো এক স্থান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। ওইসময় গৃহকর্তা জাহাঙ্গীর  ঘরে  আগুনের লেলিহান শিখা দেখে ডাক চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে ফায়ার সার্ভিসকে সংবাদ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে শাহরাস্তি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আলী মিয়ার নেতৃত্বে একদল ফায়ারম্যান ও স্থানীয়দের  চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।
এ প্রসঙ্গে ফায়ার সার্ভিস লিডার আলী মিয়া জানান, ওই পরিবার সহ একই বাড়ির অন্যান্য বাসিন্দার প্রায় ১৫ লাখ টাকার মূল্যের সম্পদ রক্ষা করা হয়। ওই আগুনে  জাহাঙ্গীরের ঘরের অবকাঠামো, গৃহস্থালি সামগ্রী ফার্নিচার সহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও জন প্রতিনিধিরা জানান জাহাঙ্গীর একজন দিনমজুর ও অসহায়  মানুষ। হঠাৎ করে অগ্নিকাণ্ডের এ ঘটনায় অসহায় পরিবারটি একদমই পথে বসে গেল। সমাজের বৃত্তবান ও  সরকারী বেসরকারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা এগিয়ে এলে মাথা গুছাবার একটি অবলম্ব খুঁজে পাবে জাহাঙ্গীর ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন