প্রকাশের সময়: বুধবার, ১৭ মে, ২০২৩ । ১০:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য হলেন মেহেদী হাছান রাব্বি

আল আমিন মজুমদার

বাংলাদেশ ছাত্রলীগ হাজীগঞ্জ উপজেলা শাখার সদস্য হলেন হলেন ৩নং কালচোঁ উত্তর ইউনিয়ন ছাত্রলীগ সহ সভাপতি মেধাবী শিক্ষার্থী মেহেদী হাসান রাব্বি।

বাংলাদেশ ছাত্রলীগ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি এবায়েদুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক আবু ইউসুফ মোহন গাজী স্বাক্ষরিত চিঠিতে তাকে এ পদে দায়িত্ব দেওয়া হয়।

ইতোপূর্বে তিনি ৩নং কালচোঁ উত্তর ইউনিয়ন ছাত্রলীগ ও উপজেলা ছাত্রলীগের সকল কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করে নেতৃত্বের পরিচয় দিয়েছেন।

নবনির্বাচিত সদস্য মেহেদী হাছান রাব্বি অনুভূতি প্রকাশ করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া এ সংগঠনের উপজেলা কমিটির একজন সদস্য হতে পেরে আমি সত্যিই গর্বিত। সারাজীবন ছাত্রলীগ পরিচয় দিয়েই চলতে চাই এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও প্রসারিত করার জন্য সকল ধরনের সংগ্রামে নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ আদর্শিক পরিবারে যখন থেকে বুঝি তখন থেকে শিখে আসছি, জেনে আসছি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শ। সংগঠন, দল, দেশ, নেত্রীর ব্যাপারে সবসময়ই প্রতিজ্ঞাবদ্ধ। রাজনৈতিক জীবন ও ব্যাক্তিজীবনে দেশ, দল, নেত্রীর জন্য কাজ করার বাইরে আর কোন ভবিষ্যৎ পরিকল্পনা নাই।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন