প্রকাশের সময়: শুক্রবার, ১৯ মে, ২০২৩ । ৬:১৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

মহামায়া ও বাকিলা বাজারের ৬ প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ১৮ হাজার টাকা জরিমানা

মাসুদ হোসেন
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনা মোতাবেক চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজার ও হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৭ মে) দুপুরে ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারে ৪ প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকার অপরাধে ৩৮ ধারায় মুদি দোকান গাজী স্টোরকে ২ হাজার টাকা, শতরূপা হোটেলকে ২ হাজার ৫০০ টাকা, বিল্লাল স্টোরের জুতার দোকানকে ২ হাজার টাকা ও মাসুদ ফল বিতানকে দেড় হাজার টাকা এবং বৃহস্পতিবার (১৮ মে) হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারের চৌধুরী মেডিকেল হলকে ৫ হাজার টাকা ও ন্যাশনাল হোমিও হলকে ৫ হাজার টাকাসহ সর্বমোট ৬টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন।
চাঁদপুর জেলা পুলিশের সার্বিক নিরাপত্তায় অভিযানকালে মহামায়া বাজার ও বাকিলা বাজারের মুদি দোকান, কাপড়ের দোকান, জুতার দোকান, ফলের দোকান, মুরগীর দোকান ও গরুর গোস্তের দোকানের ব্যবসায়ীদেরকে সতর্ক করে দেওয়া হয়।
এ অভিযান পরিচালনাকালে নূর হোসেন বলেন, ভবিষ্যতে যেন এরূপ অনৈতিক ও অযৌক্তিক কার্য থেকে বিরত থাকে তার জন্য আইনগত হুশিয়ারি করা হয়। অনিয়ম রোধে এবং দ্রব্যমূল্যের অযৌক্তিক উর্ধ্বগতি ঠেকাতে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর এর অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন