প্রকাশের সময়: রবিবার, ২১ মে, ২০২৩ । ৬:৩৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

এস. এম ইকবাল

চাঁদপুরের ফরিদগঞ্জে মুক্তা আক্তার (১৫) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সংবাদ পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেছে।

২১ মে শনিবার সকালে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বড়গাঁও গ্রামের বেপারি বাড়িতে এঘটনা ঘটে। আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, মুক্তার পিতা মিজানুর রহমান জানায়, তার দুই ছেলে ও এক মেয়ে। স্ত্রী আমেনা বেগম মানসিক রোগী। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী আমেনা বেগম তার মেয়ে মুক্তাকে মাঝেমধ্যে বকাঝকা ও মারধর করতো।

শনিবার (২১ মে) সকালে মুক্তাকে মারধর করে। এরই এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

ফরিদগঞ্জ থানার এসআই আবেদ আলী জানান, আত্মহত্যার সংবাদ পেয়ে শনিবার দুপুরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন