প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩ । ৯:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ছেংগারচর পৌর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মনিরুল ইসলাম মনির

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি মো. রাজিব মিয়ার উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি-জামায়াত কর্তৃক হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) বিকেলে ছেংগারচর পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আওয়ামী লীগের কার্যালয়ে সামনে প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি মো. রাজিব মিয়ার সভাপতিত্বে ও ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ লস্করের সঞ্চালনায় বক্তৃতা দেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহীদ উল্লাহ সরকার, আওয়ামী লীগ নেতা চাঁন মিয়া মেম্বার, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম বাবু, সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন ঢালী খোকন, ছেংগারচর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন খান।

এসময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক টিপু সুলতান, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান, ইমন খান, রাহিম হোসেন, জিহাদ হোসেন, সাইফুল প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন