প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩ । ৯:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে উপজেলা তৃণমূল আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল সমাবেশ

এস. এম ইকবাল

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ফরিদগঞ্জে তৃণমুল আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

২২মে সোমবার উপজেলা তৃণমূল আওয়ামী লীগের ব্যানারে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মুজমদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদর প্রদক্ষিণ করে। পরে সিনেমা হল মার্কেটে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শরীফ খান, মাহমুদুল হাসান মিরাজ, আলাউদ্দিন ভূঁইয়া, যুবলীগের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন, যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, যুগ্ম-আহ্বায়ক হেলাল উদ্দিন,আলআমিন পাটওয়ারী, আওয়ামী লীগের নেতা জি এম হাছান তাবাচ্চুম, রফিকুল ইসলাম, ইসমাইল পাটওয়ারী, খলিলুর রহমান, পুতুল সরকার, সোহেল মাস্টার, বাহা উদ্দিন বাহার, আ: সাত্তার পাটওয়ারী, বাবলু, জানিবুল জুয়েল, মাজহারুল ইসলাম নিরু, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান পাটওয়ারী, পৌর ছাত্রলেিগর সভাপতি আলী নেওয়াজ, সাধারণ সম্পাদক হৃদয় গাজী বক্তব্য রাখেন।

এসময় বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তরা অবিলম্বে আবু সাঈদ চাঁদ এর কঠোর বিচার জোর দাবী জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন