চাঁদপুরের ফরিদগঞ্জে শিশু আদিল মোহাম্মদ সোহানের চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যা মামলার কিশোর অপারাধীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এই মামলার ঘটনায় ব্যবহৃত আলামত উদ্ধার সংক্রান্তে প্রেস ব্রিফিং করেন চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম-বার। আটককৃত কিশোর ফরিদগঞ্জ উপজেলার রুদ্রগাঁও তালুকদার বাড়ির শরীফ তালুকদারের ছেলে মো. আবদুল আহাদ (১৭)। সে শিশু আদিল মোহাম্মদ সোহানের গৃহ শিক্ষক ছিলেন।
পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, গত ১৫ মে সন্ধ্যাড আদিল মোহাম্মদ সোহান (০৮) বাড়ির পাশের মসজিদ থেকে মাগরিবের নামাজ শেষে বাড়িতে ফেরার পথে নিখোঁজ হয়। পরে তার পিতা আনোয়ার হোসেন ফরিদগঞ্জ থানায় একটি নিখোঁজ জিডি করে। পুলিশ তদন্তকালীন সময় গত ১৯ মে সকালে মাটির নিচে চাপা দেওয়া একটি শিশুর হাত দেখতে পায়। ঘটনার সংবাদ পেয়ে পুলিশ নিখোঁজ শিশু আদিল মোহাম্মদ সোহনের বাবা-মা মৃতদেহটি তাদের সন্তানের বলে শনাক্ত করে।
পুলিশ সুপার জানায়, কিশোর আহাদের টাকার প্রয়োজন ছিল। তখন সে ভারতের সিআইডি থেকে মুক্তিপনের টাকা জন্য সোহানকে অজ্ঞান করে লুকিয়ে রাখে। কিন্তু দুর্ভাগ্যবশত শিশু সোহান সেখানে মারা যায়। এরপর সোহানের লাশ কোদাল দিয়ে মাটি খুরে মাটিতে পুঁতে রাখে তারই গৃহ শিক্ষক আহাদ।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) পলাশ কুমার নাথ, ডিআইও- ১, মনিরুল ইসলাম, ফরিদগঞ্জ থানার ওসি আব্দুল মান্নানসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

সাইদ হোসেন অপু চৌধুরী