প্রকাশের সময়: বুধবার, ২৪ মে, ২০২৩ । ৭:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

আশিকাটিতে ভিডব্লিউবি কর্মসূচির উপকার ভোগীদের মাঝে চাল বিতরণ

সজীব খান

চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে ভি,ডব্লিউ,বি কর্মসূচির আওত্তায় উপকার ভোগী মহিলাদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুর ৩টায় ইউনিয়নে ১শত ১০জন কার্ডধারীর মাঝে মার্চ এপ্রিল দুই মাসের ৩০ কেজি কওে চাল বিতরণ করেন আশিকাটি ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী।

এ সময় ট্যাগ অফিসার মোবারক হোসেন, ইউপি সচিব আবু বকর মানি, ওয়ার্ড মেম্বার দুলাল মাল, মহসিন মৃধা, বিল্লাল বেপারী, তাফু কাজী, মহিলা সদস্য শিল্পী বেগম, রাশিদা বেগম, আয়শা বেগম, আশিকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সেলিম মাল প্রমুখ।

এসময় বিল্লাল হোসেন পাটওয়ারী বলেন বাংলাদেশে যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নের্তৃত্বে থাকবেন, ততদিন মানুষ না খেয়ে থাকবেনা, বঙ্গবন্ধুর কণ্যার নের্তৃত্বে দেশে খাদ্যে স্বয়ংসর্ম্পর্ণ হয়,তাই আগামী জাতিয় সংসদ নির্বাচনে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে নৌকার ভোট দিতে সকল উপকার ভোগীদের তিনি অনুরোধ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন