প্রকাশের সময়: শনিবার, ২৭ মে, ২০২৩ । ৭:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

কল্যাণপুর ইউনিয়ন আওয়ামী লীগ বর্ধিত সভা

সজীব খান :

সজীব খান : চাঁদপুর সদর উপজেলা কল্যাণপুর ইউনিয়ন আওয়ামী লীগ বর্ধিত সভা হয়েছে।

২৭ মে শনিবার সকাল ১০টায় সফরমালী উচ্চ বিদ্যালয়ের হলরুমে ইউনিয়না আওয়ামী লীগের সভাপতি আজিজ খান দুদুর সভাপতিতে সাধারণ সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপ-সম্পাদক অ্যাডঃ রণজিৎ রায় চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমান নান্টু, শহিদ উল্ল্যাহ খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ খান বাদল, সাবেক সাংগঠনিক সম্পাদক আইউব আলী বেপারী, আওয়ামী লীগ নেতা মাসুদ আলম মিল্টন, উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ হুমায়ূক কবির সুমন, কল্যাণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মহসিন পালোয়ান, মনির গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক এম এম কামাল, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এমরান সরকার, মমিন বেপারি, বাকিউল্ল্যাহ, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক গাজী মোঃ শাহবুদ্দিন, ইউনিয়ন ছাত্রী লীগের আহ্বায়ক ওমর ফারুক সুমন হাওলাদার প্রমুখ।

এ সময় রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হযরত আলী বেপারী, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক প্রভাষক তাজুল ইসলাম হাওলাদারসহ কল্যাণপুরসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগে, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন