প্রকাশের সময়: শনিবার, ২৭ মে, ২০২৩ । ৯:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর পৌর ওয়ার্ড ছাত্রলীগের বর্ধিত সভা

অনলাইন ডেস্ক

মো: মুছা তপদার : শিক্ষা, শান্তি ও প্রগতি ছাত্রলীগের মূলনীতি।১৯৪৮ সালের ৪ জানুয়ারি সময়ের দাবিতেই বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সময়ের প্রয়োজন মেটাতেই এগিয়ে চলা বাংলাদেশ ছাত্রলীগের। জন্মের প্রথম লগ্ন থেকেই ভাষার অধিকার, শিক্ষার অধিকার, বাঙালির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান, সর্বোপরি স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের ছয় দশকের সবচেয়ে সফল সাহসী সারথি বাংলাদেশ ছাত্রলীগ। বাংলার প্রতিটি আন্দোলনের সঙ্গী বাংলাদেশ ছাত্রলীগ। রাজনৈতির পাশাপাশি ছাত্রলীগ নেতারা নিজেদেরকেও দক্ষ করে গড়ে তোলতে হবে বলেন চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

২৭ মে শনিবার ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ৩ঃ৩০ ঘটিকায় চাঁদপুর পৌর ১৫ নং ওয়ার্ড ছাত্রলীগের বর্ধিত সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এসকল কথা বলেন।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর এবার তার কন্যাকে প্রকাশে হত্যার হুমকি দেয় সেই বি এনপি জামাত। শেখ হাসিনা সরকারের আমলে দেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে, এখন আমরা স্মার্ট বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করে বাঙালি জাতির অস্তিত্বকে বিপন্ন করতে নানামুখী ষড়যন্ত্র শুরু করে ঘাতক গোষ্ঠী। শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে ও স্মার্ট বাংলাদেশ গড়ার অন্যতম হাতিয়ার হল ছাত্রলীগ। শেখ হাসিনা সরকারে আমলে চাঁদপুরে যে উন্নয়ন হয়েছে তা স্বাধীনতার পর কোন সরকার করতে পারিনি। সামনে দ্বাদশ দ জাতীয় নির্বাচন। সেই বি এনপি জামাত আসন্ন নির্বাচনকে ঘিরে নানান ষড়যন্ত্রে মেতেছে। জনগণের দ্বারে দ্বারে গিয়ে বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও  নৈরাজ্যের দিনগুলো স্মরণ করিয়ে দিতে হবে। উন্নয়নের সরকার শেখ হাসিনা সরকার। তাই দেশের উন্নয়নে শেখ হাসিনা সরকারকে বারবার দরকার। ছাত্রলীগ কোন ইভটিজিং, নারী নির্যাতন, টেন টার বাজি, ভুমি দুস্য মাদক থেকে সব সময় বিতর থাকবে। সকলের মঙ্গল কামনা করে তিনি তার বক্তব্য শেষ করেন।

এই সময় বক্ত্যব রাখেন চাঁদপুর পৌর ছাত্রলীগের আহবায়ক ইউসুফ গাজী মুন্না, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, আশেকে রাসূল জাওয়াদ, জি এম রাকিব, আরাফাত সানি, মাইনুউদ্দিন সরকার রবিন।

১৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান সজিব এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ শাফায়েত খাঁন শুভ এর সঞ্চালনায় বর্ধিত সভায় অথিতিদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের আহবায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর কবির চৌধুরী, যুবলীগ নেতা রাসেল, জেলা ছাত্রলীগের সহ সভাপতি অপু কুমার, জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক তানজিল রেজা রনি প্রমখ।

বর্ধিত সভার শুরুতে ১৫ নং ওযার্ড ছাত্রলীগের বিভিন্ন নেতার নেতৃত্বে পৃথক পৃথক বিছাল মিছিল নিয়ে বর্ধিত সভাস্থলে প্রবেশ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন